বসুন্ধরার এমডি আনভীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন আদালত

রাজধানীর গুলশানের একটি বাসায় কলেজছাত্রী মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন গণমাধ্যমকে জানান, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেন।

উল্লেখ্য, সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানের একটি বাসা থেকে ২১ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর