কুড়িগ্রামে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামে একটি বাসার নতুন সেফটি ট্যাংকের সাটার খোলার পর বিষক্রিয়ায় এক শ্রমিক দম আটকে মারা গেছেন। মৃত ঐ শ্রমিকের নাম মোঃ রতন মিয়া(৩০)।

আজ মঙ্গলবার জেলা সদরের কামার পাড়া এলাকায় সকালের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংকের সাটার খোলার সময় ঐ শ্রমিক বিষক্রিয়ায় অসুস্থ হওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলে পরে ফায়ার সার্ভিস এর উদ্ধার কর্মীরা ঐ শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিক মোঃ রতন মিয়া কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আতারাম গ্রামের মোঃ মোকলেছুর রহমানের ছেলে বলেও জানান স্থানীয়রা।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড (সিভিল ডিফেন্সের) উপ-সহকারি পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের পশু চিকিৎসক ওয়াজেদ মিয়ার ছেলে মামুনের বাড়ীতে নতুন সেপটিক ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন ঢলিয়ে পরে। তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, রতন সেপটিক ট্যাংকের ভিতরেই বিষক্রিয়ায় মারা গেছে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর