সামনের মাসেই আসতে পারে রাশিয়ার ৪০ লাখ টিকা

রাশিয়ায় তৈরি স্পুটনিক-ফাইভ এর ৪০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আগামী মাসেই (মে) দেশে আসতে পারে বলে প্রত্যাশা করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের এক সভা শেষে সাংবাদিকদেরত এই তথ্য জানান তিনি।

ঔষধ প্রশাসনের ডিজি বলেন, স্পুটনিক-ফাইভ ছাড়াও চীনের সিনোফার্মের (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ) বিষয়েও কাজ করছি আমরা। যে ভ্যাকসিন দেশের জন্য প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে সেটি পাওয়ার চেষ্টা করছি।

ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি দেশে রাশিয়ার টিকা স্পুটনিক-ফাইভ এর জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এ অনুমোদনের ফলে রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারে আইনগত আর কোনো বাধা থাকল না।

সরকারি নথিপত্রে উল্লেখ করা হয়েছে, কিনতে চাইলে বাংলাদেশকে আগামী মাস অর্থাৎ মে থেকেই টিকা দিতে পারবে রাশিয়া।

রাশিয়ার স্পুটনিক-ফাইভসহ দেশে অনুমোদিত করোনা টিকার সংখ্যা হয়েছে দু’টি। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর