বোরো ধানের উৎসবে ধান কেটে দিল ফরিদপুর জেলা প্রশাসক

বোরো ধানের উৎসবে কৃষকের ধান কেটে দিল ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা কৃষি অধিদপ্তরকে সাথে নিয়ে শহরের গোয়ালচামট এলাকার রফিক মোল্যার এক একর জমি ধান কেটে মাড়াই করে দেন। এ ধান কাটার উৎসব চলে সারাদিন।

এ সময় জেলা প্রশাসক জানান, আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিনে সময় কম লাগে, অর্থের অপচয় হয় না। ফলে এতে কৃষকের পাশাপাশি দেশও লাভবান হয়।

বোরো ধান কর্তন উৎসবে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. হযরত আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ বাশার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তাব্যক্তিবৃন্দ।

জেলা কৃষি অধিদপ্তর জানায়, গত বছর ৪ হাজার ১ হেক্টোর জমিতে ধানের আবাদ হয়ে ২২ হাজার ২ শত মে,টন চাল উৎপন্ন হয়েছিল। এ বছর জেলায় ৪ হাজার ৬ শত হোক্টার জমিতে ধানের আবাদ হয়েছে। এবার ২৫ হাজার ৩ শত মে.টন চালের উৎপাদন হরে বলে তারা আশা করছেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর