খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার‍ জন্য মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে হাসপাতালে নেওয়া হবে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাতায়াতকালে নিরাপত্তার ব্যবস্থা করতে বিএনপির পক্ষ থেকে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন ডা. জাহিদ।

এর আগে গত শনিবার (২৪ এপ্রিল) খালেদা জিয়ার দ্বিতীয় বার করোনা পরীক্ষা করে পজিটিভ আসে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ১০ এপ্রিল তিনি নমুনা দেন। ওই রাতেই ফল পজিটিভ আসে।

পরদিন বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর