নিঃসন্তান দম্পতিকে কর্মসংস্থান করে দিলো নক্ষত্র পরিবার
লালমনিরহাটে নিঃসন্তান এক অসহায় বৃদ্ধ দম্পতি কে কর্মসংস্থান করে দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নক্ষত্র পরিবার।
মঙ্গলবার(২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খুনিয়াগাছ পাকার মাথা এলাকার নিঃসন্তান বিরেন চন্দ্র ও সুশিলা রানী দম্পতিকে শুকনো বাদাম উপহার দেয় সংগঠন এর সদস্যরা।
এসময় উপস্থিত ছিলো স্বেচ্ছাসেবী সংগঠন নক্ষত্র পরিবার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,সাধারণ সম্পাদক বকতিয়ার রহমান আকাশ,সদস্য আবু রায়হান,আজিজুর রহমান আমান।
সংগঠনটির সভাপতি প্রদীপ কুমার আচার্য্য বলেন,এর আগেও তাদের জন্য আমরা ঘর করে দিয়েছি অপর একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর অর্থায়নে এবং বিভিন্ন সময়ে খাদ্য সহযোগিতা সহ অর্থ সহযোগিতা করেছি।এবারে বাদাম দেয়া হলো যেন তিনি এটা বেঁচে জীবিকা নির্বাহ করতে পারেন।
উল্লেখ্য যে,বিরেন চন্দ্র ও সুশিলা রানী দম্পতি কে থাকার জন্য ভূমি দিয়েছেন স্থানীয় এক মহৎপ্রাণ ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠন নক্ষত্র পরিবার বিভিন্ন সময় সহযোগিতা করে আসছে।
বার্তাবাজার/পি