মেঘনা থেকে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বিচ্ছিন্ন ভাবে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের মাইচ্ছা মার্কেট ও বাংলাবাজার এলাকায় মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।

জানা যায়, মেঘনা নদীতে কিছু মাছধরা ট্রলারে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে জেলেরা। এই সংবাদ পেয়ে অভিযান করে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের সদস্যরা। এসময় নৌ-পুলিশের সদস্যদের দেখে জেলেরা পালিয়ে গেলেও তাদের ব্যবহার করা জাল ও নৌকা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে পুলিশের সদস্যরা।

তীরে এনে জব্দ করা জালের পরিমাপ করে দেখা যায়, দুই ভাগে বিভক্ত জালের পরিমান প্রায় ১ লাখ ৩০ হাজার মিটার। এসব জালের বাজার মূল্য রয়েছে ৩৯ লাখ ২০ হাজার টাকা প্রায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, ঘাটের লোকজন, সাংবাদিকদের উপস্থিতিতে এসব জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে হাতিয়া নলচিরা ঘাটের নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকরাম উল্যাহ বলেন, এটি আমাদের নিয়মিত টহলের অংশ। দেশ ব্যাপী কারেন্ট জালের বিরুদ্বে অভিযানের অংশ হিসাবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর