সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

সাংবাদিকদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) এই তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালে জাতির দুঃসময়ে সারাদেশে কাজ করে যাওয়া সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী এই বরাদ্দ দিয়েছেন।
এই অর্থ সাংবাদিকদের কল্যাণেই ব্যয় হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। তখন এই অর্থ সাংবাদিকের কল্যাণে ব্যয় করা হয়েছিল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর