কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী নানা প্রচার প্রচারণা চালানোর অভিযোগে পাকুন্দিয়া বাজারের বই ব্যাবসায়ী মোঃ রাকিবুল হাসান রাসেল কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় উপজেলার বাহাদিয়া বাজারের ব্যাবসায়ী আসাদুজ্জামান (আসাদ ডিলার) বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে নিজ বাসা থেকে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের মনসুর আলীর পুত্র।
পুলিশের দাবি, গত দেড় বছর যাবৎ মো. রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডি থেকে রাষ্ট্রবিরোধী ও রাষ্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তির বিরোদ্ধে নানা প্রচার-প্রচারণা চালানো অব্যাহত রেখেছেন। এতে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হওয়ায় পাশাপাশি বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহানার ‘বার্তা বাজার’কে জানান, বিভিন্ন উস্কানি মূলক লেখা ও রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা চালানোর অপরাধে রাকিবুল হাসান রাসেলের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২৬ নাম্বার মামলার ২৫,২৬, ২৯, ৩১, ৩৩ ধারায় পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
হুমায়ুন কবীর/ বার্তা বাজার/এস.আর