ভারতে একদিনে আরও ২৭৭১ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ২৩ হাজার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব তথ্য উঠে এসেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২ হাজার ৭৭১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে। টানা সাতদিন দেশটিতে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর