মহামারি করোনাভাইরাসে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত সোমবারও দেশটিতে ৩ লাখ ২০ হাজার করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে টানা ষষ্ঠদিন ভারতে ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের পাশাপাশি ভারতে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। টানা সপ্তম দিন দেশটিতে ২ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন।
ভারতে গত সোমবার আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন ও মারা গেছেন ২ হাজার ৭৬৪ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন ও মোট মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন।
ভারতে গত মাসে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৫ হাজার ৬৫৬ জন। এপ্রিল মাসে এ সংখ্যাটা বেড়েছে অন্তত ছয়গুণ। এ মাসে ভারতে অন্তত ৩৪ হাজার ৫৯৫ জন মারা গেছেন। গত এক সপ্তাহে মারা গেছেন ১৭ হাজার ৩৩৩ জন।
বার্তাবাজার/নব