বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ৩৩ হাজার ছাড়াল

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৮৪ জন। মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৫০৪ জন ও সুস্থ হয়েছেন ১২ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৪৪৭ জন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জন। মারা গেছেন ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন।

আক্রান্তের তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৪৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ২০৪ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন ও মারা গেছেন ১১ হাজার ১৫০ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর