সাতকানিয়ায় ডাকাতিসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সাইফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে। সে ডাকাতিসহ ৮ মামলার পলাতক আসামী।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী নয়া খালের মুখ নামক এলাকা থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডাকাত সাইফুল জনার কেঁওচিয়া তেমুহানীর মনতালুকদার বাড়ির আহম্মদ ছফার ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ। (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সাইফুল ডাকাতির প্রস্তুতি মাদক ও মারামারিসহ ৮ মামলার পলাতক আসামী। সোমবার ২৬ এপ্রিল দুপুরে ইয়াবাসহ নয়াখালেরমুখ নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর