মারা গেছেন ফিনিক্স গ্রুপ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক দ্বীন মোহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মঙ্গলবার রাত ১টায় হার্ট অ্যাটাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি
দ্বীন মোহাম্মদ দেশের খ্যাতিমান ও অভিজ্ঞ শিল্পপতি। তিনি শিল্পের বিভিন্ন সেক্টরে একজন উদ্যোক্তা হিসাবে তার দায়িত্ব পালন করেছেন। দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা, ১৯৬০ সালে তার ব্যবসায়িক কর্মজীবন শুরু হয়।তিনি ১৯৬২ সালে শিল্পে প্রবেশ করেন এবং সময়ের সাথে সাথে তিনি ব্যবসা ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং দেশের শিল্পায়নে অগ্রণী ভূমিকা নিতে সক্ষম হয়েছিলেন।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দ্বীন মোহাম্মদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনেও জড়িত। তিনি লালবাগ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি; রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি, সাবেক মসজিদ কমিটির সদস্য, লালবাগ শাহী মসজিদ ও জামিয়া কুরআনিয়া আরব মাদ্রাসা; প্রাক্তন গভর্নিং বডির সদস্য, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেডের সম্মানিত আজীবন সদস্য।
১৯৯১ সালে তিনি মরহুম মাওলানা আকরাম খা গোল্ড মেডেল (শিল্পায়ন) দ্বারা ভূষিত হয়েছিলেন এবং ১৯৯৯ সালে তিনি জগদীশ চন্দ্র স্বর্ণপদক দ্বারাও ভূষিত হয়েছিলেন।
তার দ্বিতীয় নামাজে জানাযা লালবাগ শাহী মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/পি