স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়া এবং রমজানের পর কওমি মাদ্রাসার শিক্ষাক্রম চালু করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতুল কওমিয়া বাংলাদেশ প্রতিনিধিরা।
সোমবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে রাজধানীর ধানমন্ডিতে তার বাসায় বৈঠককালে প্রতিনিধিদল এই অনুরোধ করেন।
এক ঘন্টার বৈঠক শেষে মাদ্রাসায় স্থায়ী কমিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দানকারী মুফতি মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি এসব বিষয়ে সরকার গুরুত্ব দেবে।
এর আগে রোববার আল-হাইআতুল কওমি উলয়ালিল-জামিআতুল কওমিয়া স্থায়ী কমিটির সদস্যরা যাত্রাবাড়িতে বৈঠক করেন। সেখানে সারাদেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের সব ধরনের রাজনীতি থেকে নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তা বাজার/এসজে