করোনাকালে কর্মহীন হয়ে অভাবগ্রস্থ শ্রমিকের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনাকালে কর্মহীন হয়ে অভাবের তাড়নায় খোকা মোল্লা (৬৫) নামে এক ইট ভাটা শ্রমিক আত্মহত্যা করেছেন। অভাব ও ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত খোকা মোল্লা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত পরান মোল্লার ছেলে ছেলে। সোমবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ব্রজবালা ডোবার পাশে গাছে ফাঁস নিয়ে খোকা মোল্লা আত্মহত্যা করেন।

জানা যায়, করোনার কারণে খোকা মোল্লা বেশ কিছুদিন ধরে কর্মহীন হয়ে পড়েন। ফলে অভাব ও ঋণের দায়ে দিশেহারা হয়ে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এরই জের ধরে রোববার গভীর রাতে আত্মহত্যা করেন। সোমবার ভোরে কাজে যাওয়ার সময় পথচারীরা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর