সীমান্ত বন্ধ: দেশে ফিরতে কলকাতা উপহাইকমিশনে জমা ৩০০ আবেদন

সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশে ফিরত আসতে এখন পর্যন্ত প্রায় ৩০০টি আবেদন জমা পড়েছে কলকাতা উপহাইকমিশনে।

সোমবার (২৬ এপ্রিল) সীমান্ত বন্ধ হওয়ার প্রথম দিনেই এসব আবেদন জমা পড়েছে।

কলকাতা উপ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশে ফিরতে প্রায় ৩০০ আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন যাচাই বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।

২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ অবস্থানকালে যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে তারাই শুধু অনুমতি নিয়ে ফেরত আসতে পারবেন। অনুমতি পত্র ও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তারা। আর অনুমতিপত্র পেতে প্রয়োজনীয়তা, পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।

বাংলাদেশি নাগরিকরা বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর