স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ডের বৈঠক

কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন। সোমবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়

সোমবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বৈঠকে কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদেকে প্রচলিত সব ধরনের রাজনীতি থেকে মুক্ত রাখাসহ সম্প্রতি নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে অবহিত করেছেন তারা।

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাইআতুল উলয়ার অন্যতম সদস্য, গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমীন। তার সঙ্গে ছিলেন হাটহাজারী মাদ্রাসা মুফতি জসিমউদ্দিন ও আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন খানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে মুফতি মোহাম্মদ আলী বলেন, গতকাল হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির নেওয়া সিদ্ধান্তগুলো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছি। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদ্রাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। তিনি আমাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর