ক্লিনিক থেকে সদ্য ভুমিষ্ঠ হওয়া বাচ্চা চুরি!

ঝিাইদহের কালীগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিক থেকে সদ্য প্রসূত কন্যা সন্তান চুরি হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে এক অপরিচিত নারী বাচ্চাটিকে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটি কালীগঞ্জ পৌরসভাধিন বলিদাপাড়া ইজিবাইক চালক মনিরুল ইসলামের সন্তান। বাচ্চাটি হারিয়ে যাওয়ার পর স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং ক্লিনিক মালিক ও সংবাদকর্মীদের উপর হামলা করে।

চুরি হয়ে যাওয়া শিশুর বাবা মনিরুল ইসলাম বার্তাবাজারকে জানান, সোমবার সকালে আমার স্ত্রী সাবানা বেগম প্রসব যন্ত্রনা শুরু হলে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করি। দুপুর আড়াইটার দিকে সিজারের মাধ্যমে কন্যা সন্ত্যান ভুমিষ্ঠ হয়। এরপর ক্লিনিকের ৩নং কেবিনে রাখা হয়। কন্যা ও তার মা সুস্থ্য ছিল। বিকালে এক অপরিচিত মহিলা এসে আমার বাচ্চাকে কোলে নিয়ে আদর করে এবং বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। এরপর মহিলাটি ক্লিনীকের রিসিভশনে বসে ছিল, তবে মহিলাটা কোন রোগীর আত্মীয় হবে ভেবে কেউ তাকে সন্দেহ করেনি। সন্ধ্যায় শিশু এবং তার মায়েল সাথে স্বজনরা যখন ইফতার নিয়ে ব্যস্ত ছিল, তখন কোন এক সময় বাচ্চাটিকে নিয়ে চলে যায়।

সংবাদ পেয়ে ক্লিনিকে আসে কালীগঞ্জ থানার এসআই আবুল কাসেম। তিনি বার্তাবাজারকে জানান, প্রাথমিকভাবে চুরি হওয়া বাচ্চার বাবার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব বাচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।

এদিকে ক্লিনিক মালিক আব্দুল হামিদ বার্তাবাজারকে জানান, বাচ্চা ভুমিষ্ট হওয়ার পর দুজনেই সৃস্থ্য ছিল। কিন্তু সন্ধ্যায় সবাই যখন ইফতারে ব্যস্ত তখ কেউ বাচ্চাটিকে নিয়ে গেছে। এখন থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর