কক্সবাজার ইরানী পাহাড়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করলেন এসপি নাঈমুল হক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের দ্বায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন) সদস্যদের জন্য বিশুদ্ধ পানি সর্বরাহে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।

সোমবার দুপুরে উখিয়া রোহিঙ্গা শিবিরের ইরানী পাহাড়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি উদ্বোধন করা হয়। এসময় ১৪ এপিবিএন এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে তিনি পুলিশ ক্যাম্প গুলো পরিদর্শন করেন।
উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে পাহাড়ি এলাকায় দ্বীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাব ছিলো। পাহাড়ে দায়িত্বরত ১৪ এপিবিএন এর সাতটি ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্যরা পাহাড়ি পানির উৎস থেকে পানীয় জন সংগ্রহ করতো। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বিষয়টি অবগত হওয়ার পর একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেন।
পুলিশ সুপার নাঈম ‘বার্তা বাজার’কে বলেন- এই প্ল্যান্ট স্থাপনের মধ্য দিয়ে ১৪ এপিবিএন এর সাতটি ক্যাম্পের বিশুদ্ধ পানির সংকট স্থায়ী ভাবে দূর হয়েছে। এখন থেকে ক্যাম্প গুলোতে নিয়মিত বিশুদ্ধ পানি সর্বরাহ করা হবে। ১৪ এপিবিএন এর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/ভিএস