হোমনায় কৃষকের ধান কেটে দিলো কুমিল্লা উঃ জেলা যুবলীগ

অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা। সোমবার কুমিল্লার হোমননা উপজেলার দড়িচর ও বাঘমারা চকের মাঝামাঝি কৃষক মোঃ জাকির হোসেন এর আড়াই বিঘা জমির ধান কেটে বাড়ীতে পৌছে দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা। এতে যুবলীগের প্রায় শতাধীক নেতাকর্মী অংশগ্রহন করেন।

কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু বলেন,বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সারা দেশে কৃষকের পাশে দাড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন। সেই আহবানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ। মোঃ মাইনুল হাসান খাঁন নিখিল ভাইয়ের এর নির্দেশনায় এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি আপার নেতৃত্বে আমরা কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি এবং আমরা আমাদের নেতা-কর্মীদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কোনো কৃষক ভাই সমস্যায় পড়বে সেখানেই আমরা কুমিল্লা উত্তর জেলা যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে সেই কৃষক ভাইয়ের পাশে দাঁড়াবো।

তিনি আরো বলেন, ইতিমধ্যে মেঘনা উপজেলায়ও আমাদের যুবলীগ নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিয়েছে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

কৃষক মোঃ জাকির হোসেন বলেন, দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এ অবদান সবসময় মনে থাকবে। এসময় অন্যান্যদের মধ্যে ধান কাটায় অংশ নেন হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উত্তর জেলা যুবলীগের সদস্য মোঃ মনিরুজ্জামান টিপু, হোমনা উপজেলা যুবলীগের সাবেক সদস্য তারিকুর ইসলাম পিয়াস, মোঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, তিতাস উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামাল পারভেজ, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন, হোমনা উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাজেদুল হক রাসেল, দুলালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক শান্ত, যুবলীগ নেতা মিলন ভূইয়া প্রমূখ।

মোঃ আসলাম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর