বরিশাল থেকে অপহৃত ১৩ বছরের কিশোরী কেরানীগঞ্জ হতে উদ্ধার
বরিশাল জেলার মুলাদী থানা থেকে অপহরণ হওয়া ১৩ বছরের কিশোরীকে ঢাকার কেরাণীগঞ্জ হতে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ অপহরণ হওয়া ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতরের অভিযান চালিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় রবিবার আনুমানিক বেলা সোয়া ১টার দিকে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে বরিশাল জেলার মুলাদী থানা থেকে অপহরণ হওয়া ভিকটিম ১৩ বছরের কিশোরীকে উদ্ধার করে এবং মো. আল-আমিন (২৬) নামের ১জন অপহরণকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মুলাদী থানায় গত ২১ এপ্রিল তারিখে একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস