পালিয়ে আসা করোনা রোগীকে পুলিশের সহায়তায় পুনরায় হাসপাতালে ভর্তি

যশোর জেনারেল হাসপাতাল থেকে কোভিড-১৯ আক্রান্ত শেফালী রানী সরদার (৪০) পালিয়ে তার গ্রামের বাড়ী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিনশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে অবস্থান করার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ী লকডাউন করা হয়েছে।

জানা গেছে গত ২৩ এপ্রিল ভারত থেকে বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশের পর করোনা পজেটিভ ধরা পড়ায় শেফালী রানী সহ ১০ জন কোভিড রোগীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

২৫ এপ্রিল হাসপাতাল থেকে পালিয়ে শেফালী রানী সরদার গ্রামের বাড়ীতে চলে আসে।

এরপর গোপন সংবাদের সূত্রধরে ২৬ এপ্রিল সোমবার সকালে কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের নির্দেশে দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার ও করোনা এক্সপার্ট টিমকে অবহিত করলে ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার ও করোনা এক্সপার্ট টিম ও গ্রাম পুলিশ তার বাড়ি লকডাউন ঘোষণা করেন।

সন্ধ্যার দিকে পুলিশ ওই নারীকে অ্যাম্বুলেন্স যোগে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর