তীব্র গরম ও খরা থেকে বাঁচতে নফল নামাজ আদায়

তীব্র তাপদাহ ও প্রচন্ড খরা থেকে রক্ষা পেতে সাতক্ষীরার শ্যামনগরে নফল নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে সুন্দরবন সংলগ্ন ছোট ভেটখালী ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গনে এ নামাজে শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

নামাজ পরিচালনা করেন মাওলানা নুর আলম। এসময় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মহসীন আলম, মাওলানা আছাদুজ্জামান, স্থানীয় আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান কাগুজী, আবুল বাসার প্রমুখ।

জানা গেছে, আগামি ২ দিন একই সময়ে সেখানে নফল নামাজ শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে।

প্রসঙ্গত, কয়েকদিনের প্রচন্ড তাপদাহে বিপর্যস্থ ও দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। প্রচন্ড গরমে ফসলের মাঠ- ঘাট, পুকুর, ডোবা নালা পানিশূন্য হয়ে গেছে। দেখা দিয়েছে সুপেয় খাওয়ার পানি সঙ্কট। এমতাবস্থায় শ্যামনগরে নফল নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর