হেফাজতের আন্দোলনে যাওয়া ২০ মাদ্রাসা ছাত্র বহিস্কার

গত ২৬ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণাবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) ২০ ছাত্রকে বহিস্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ এপ্রিল) বিকালে মাদ্রাসাটির শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলীর স্বাক্ষর করা বহিস্কারপত্র গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে।

চিঠিতে বলা হয়, ২০২০-২১ ঈসায়ী শিক্ষাবর্ষের তাকমিলে হাদিস বিভাগের বিদায়ী বর্ষের ওই ছাত্ররা মাদ্রাসায় ভর্তির শর্তাবলীর ২৫ নং ধারায় সন্নিবেশিত মাদ্রাসার সমুদয় রীতিনীতি এবং আইনকানুন উপেক্ষা করে গত ২৬ শে মার্চ সরকারী স্থাপনায় আক্রমণ করে। একারণে তাদের বহিস্কার করা হয়।

বহিস্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন আশেকে এলাহী,আবু হানিফ,মিসবাহ উদ্দিন,আশরাফুল ইসলাম,আলাউদ্দিন,মকবুল হোসেন,রফিকুল ইসলাম,মোবারক উল্লাহ,বোরহান উদ্দিন,আবদুল্লাহ আফজাল,জুবায়ের,হিজবুল্লাহ রহমানী,শিব্বির আহমেদ,জুবায়ের,ইফতেখার আদনান,সাইফুল ইসলাম,সোলায়মান,রাকিব বিল্লাহ,তারিক জামিল,হাবিবুল্লাহ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর