দশমিনায় কৃষকের ধান কাটতে গিয়ে যুবলীগ নেতার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে দশমিনা উপজেলা যুবলীগের উদ্দ্যোগে গতকাল সোমবার কৃষকের পাকা ধান কাটতে গিয়ে উপজেলা যুবলীগের এক নেতার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যুবলীগ নেতা কর্মীরা তাকে দশমিনা হাসপাতালে নিয়ে এলে আশংকা জনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া যুবলীগ নেতা ফিরোজ আলোম দশমিনা উপজেলা সদরের হাজির হাট এলাকার মোসলেম উদ্দিন রাড়ীর ছেলে। সে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এবং উপজেলা যুবলীগের করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের নেতাকর্মীরা আজ সোমবার দশমিনা উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের কৃষক মাহাবুল চেীকিদারের প্রায় দুই একর জমির পাকা বোর ধান কেটে দেন। এর কিছুক্ষন পর ধান ক্ষেতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়েন যুবলীগ নেতা ফিরোজ আলম। ধান কাটার সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, সাধারন সম্পাদক এ্যাডভোকেট অরুপ কর্মকার প্রমূখ।
দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মোস্তাফিজুর রহমান জানান, ফিরোজ আলোমের বুকে প্রচন্ড ব্যাথা ও গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
বার্তাবাজার/ভিএস