বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের ব্যাপারে সম্প্রতি দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে চিঠি দিয়েছিল দলটি। এবার তিনি সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
সোমবার (২৬ এপ্রিল) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বাহকের মাধ্যমে তিনি জবাসবশ চিঠি পৌঁছে দেন।
চিঠির বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজে নিশ্চিত করলেও ভেতরে কি লেখা আছে তা জানাতে রাজি হননি।
জানতে চাইলে মির্জা আব্বাস যুগান্তরকে বলেন, তিনি চিঠির জবাব দলের মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি।
একটি সূত্র জানিয়েছে, চিঠিতে মির্জা আব্বাস বলেন, ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেওয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তবুও দল তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। সরকার ও সরকার সমর্থক গণমাধ্যমের বক্তব্যের সঙ্গে মিল রেখে কথা বলে যাচ্ছে দল। কিন্তু তার বক্তব্য অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়।
জবাবে তিনি আরও বলেন, আমি কখনও বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করিনি। দলের দুঃসময়ে দলের জন্য কাজ করেছি নিরসলভাবে। সরকার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ৪৩ বছরে তার সামনে বিএনপি নিয়ে বিরূপ মন্তব্যের কড়া প্রতিবাদ করেছেন। তারপরও ৪৩ বছর পর এই প্রথম একটি বক্তব্য নিয়ে দলের ভেতরে তাকে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল দলের ভার্চুয়াল এক অনুষ্ঠানে ইলিায়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।’
বার্তা বাজার/এসজে