সিরাজদিখানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জন গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ ভাবে মাটি কাটা ও খাল ভরাট করার দায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার মির্জকান্দা এলাকা থেকে তন্ময় সরকারকে গ্রেফতার করে থানা নিয়ে আসে পুলিশ। সে উপজেলার রাজানগর ইউনিয়নের অখিল সরকার ছেলে।

জানা যায়, উপজেলার কেয়াইন ও রাজানগর ইউনিয়নের বাসনিয়া হাটি মৌজার আর এস ৩১১ দাগের ফসলি জমির মাটি কেটে বিক্রয় ও রাজানগর মৌজার আস.এস ১৫৩৫ দাগের মৃর্জাকান্দা- তেঘরিয়ার পনিবাহিত সরকারী খাল ভরাট করে মাটি পরিবহনের রাস্তা নির্মান করার দায়ে তন্ময় সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)এ (খ)/১৫(৩) ধারার মামলা করেন রাজানগর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বার্তাবাজারকে বলেন, আসামি তন্ময়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে পরবর্তি ব্যবস্থার জন্য তাকে কোর্টে প্রেরণ করা হবে।

সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ বার্তাবাজারকে বলেন, আমরা নিয়মিত মনিটরিং করি ও ভ্রম্যমাণ আদালতও পরিচালনা করি। সরকারী সম্পত্তি রক্ষার্থে আমরা নিয়মিত মামলা দায়ের করেছি। মামলায় একজন আসামি গ্রেফতার হয়েছে। এলাকায় অবৈধ কাজকরে কেও পার পাবে না। আমাদের এধরনে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বার্তাবাজারকে বলেন, যারা সরকারি সম্পত্তি দখল বা অবৈধভাবে মাটিকাটা কর্মকাণ্ডে জড়িত থাকবে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই ধরণের কার্যক্রম অব্যাহত্য থাকবে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর