দ. সুনামগঞ্জে ভেজাল পণ্য বিক্রি ও মুল্য তালিকা না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি বাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ‘বাজার মনিটরিং টিম’।

সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় চিকারকান্দি বাজারের বিভিন্ন দোকান তদারকি করে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি বাজারে অভিযান পরিচালনা করে সঠিক মূল্য নির্ধারণ ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির জন্য বাজারের পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার পরামর্শ দেয়া হয়।তদারকি কাজে সহযোগিতা করেন র‍্যাপিড ব্যাটালিয়ন এ্যাকশন (র‍্যাব-৯)-এর সদস্যরা।

এব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বার্তাবাজারকে বলেন, রমজান মাস উপলক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে আজ চিকারকান্দি বাজারে অভিযান চালিয়েছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর