মানবতার ইফতার বাজারে কেন্দ্রীয় ছাত্রলীগ

সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে ‘মানবতার ইফতার বাজার’ এর আজ দ্বিতীয় দিন। সোমবার (২৬ এপ্রিল) সাভার সিটি সেন্টারের সামনে যথারীতি বিকাল সাড়ে পাঁচটায় ইফতার সামগ্রী হিসেবে ৮০০ অসহায় মানুষের মাঝে ভুনা খিচুড়ি এবং ফ্রুটিকা জুস বিতরণ করা হয়।

উল্লেখ্য, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর অনুপ্রেরণায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর বাস্তবায়নে মানবতার ইফতার বাজার রমজানের শেষ দিন পর্যন্ত চলবে।

আজ (সোমবার) মানবতার ইফতার বাজারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় একজন অসহায় দৃষ্টি প্রতিবন্ধীকে চিকিৎসার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে চিকিৎসা খরচ হিসেবে এক লক্ষ টাকা প্রদান করা হয়।

ইফতার বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউল্লাহ সুজন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামউদ্দিন টিপু, পৌর যুবলীগ নেতা রাজিম ভূইয়া মিশু প্রমুখ সহ আরো অনেকে।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর