ভালো আছেন করোনায় আক্রান্ত খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ থাকলেও তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

তারা জানান, খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন, খাবারের রুচি, শরীরের তাপমাত্রা—সব কিছুই সুস্থ মানুষের যেমনটা থাকে ঠিক তেমনটাই আছে। কোনো কফ বা কাশিও নেই। শুধু কিছুটা দুর্বলতা রয়েছে।

রোববার (২৫ এপ্রিল) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে আমরা খুবই কনসার্ন। বলতে পারেন ঘণ্টায় ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা মনিটরিং করা হচ্ছে।

তবে তিনি জানান, নতুন যে করোনার ভেরিয়েন্ট, এতে অনেক রোগী ভালো হওয়ার পরও পজিটিভ হন। আবার শরীরে ভাইরাস মৃত থাকলেও ফলস পজিটিভ আসে। উনি (খালেদা জিয়া) যেভাবে এগোচ্ছেন তা ইতিবাচক বলতে পারি। কেননা তাঁর শরীরে করোনার কোনো উপসর্গই নেই দুর্বলতা ছাড়া। আমরা আশা করছি, পরবর্তী নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসবে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর