রাজধানীতে গত ২৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়া আজ রাজশাহীতে তপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
এর আগে রাজধানীতে ১৯৯৫ সালে সর্বশেষ ৩৯ ডিগ্রিতে উঠেছিল তাপমাত্রা, যা ২৬ বছর পর গতকাল রোববার ছাড়িয়ে যায়, তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ওই রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসে।
সংশ্লিষ্ট তথ্যমতে, ১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে (৪৩ ডিগ্রি সেলসিয়াস), যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। আর রাজধানীতে তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল ১৯৬০ সালে।
বার্তাবাজার/ই.এইচ.এম