ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কাপড় ব্যবসায়ী নিহত

ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. রবিন শেখ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় মধুখালী পৌর ঈদগাহ্ মাঠের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের মোক্তার শেখের ছেলে। সে কাদিরদী বাজারে কাপুড়ের ব্যবসা করতেন।

জানা যায়, সোমবার বিকেলে একটি ট্রাক (চুয়াডাঙ্গার ট-১১-০০৮৮) ফরিদপুর থেকে এসে মধুখালী ঈদগাহ্ মাঠের পাশ ঘেঁষে একটি কানেকটিং রোডে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রবিন ট্রাকের চাকার নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মধুখালি থানার ডিএসবি মো. ইকবাল জানান, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালক ও হেলপার পালিয়েছে।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর