এগিয়ে চলেছে আশুলিয়ার দীর্ঘতম সুয়ারেজ লাইন স্থাপনের কাজ
সাভারের আশুলিয়ার চারাবাগের আমতলা, কুমকুমারী ও দোসাইদ তথা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় পয়ঃনিষ্কাশন অব্যবস্থাপনার কারণে এই এলাকায় বসবাসরত হাজারো মানুষ সীমাহীন দুর্ভোগে জর্জরিত ছিল। একটু বৃষ্টি হলেই নোংরা পানিতে টইটম্বুর হয়ে যেত বাড়ির আশপাশ থেকে চলাচলের রাস্তা সব চারিদিক।
আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের এই জলদূর্ভোগের অবসান রোধ করতে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য এবং আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাষ্টার ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবরের সাথে মিলে এক উন্নয়ন পরিকল্পনা করেন।
আশুলিয়ার অন্যতম জনপ্রিয় ইউপি সদস্য মোঃ হোসেন আলী মাস্টার এর সেই উন্নয়ন মিশনের অন্যতম একটি ড্রেণেজ প্রকল্প হলো চারাবাগের আমতলা থেকে কুমকুমারী দোসাইদ সংযোগ সড়ক পর্যন্ত নির্মিতব্য দীর্ঘতম সুয়ারেজ ড্রেন স্থাপন কাজ।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে সরেজমিন এই প্রকল্প কাজ পরিদর্শন করতে গেলে দেখা যায়, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হোসেন আলী মাষ্টার এর উপস্থিতিতে ড্রেণেজ প্রকল্পের কাজ যথারীতি এগিয়ে চলেছে।
এসময় প্রচারবিমুখ এই ইউপি সদস্য জানান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জননেতা মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত হবার পর থেকে সাভার আশুলিয়ার রাস্তাঘাট সহ সকল অবকাঠামোগত উন্নয়ন কাজে জোয়ার আসে। এরই ধারাবাহিকতায় আশুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডগুলিতেও উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে। বিশেষ করে ৪নং ওয়ার্ডের মানুষ ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে নোংরা ও পূঁতি দুর্গন্ধময় জলাবদ্ধতায় আবদ্ধ থাকতো। ফলে বিভিন্ন চর্মরোগসহ পানিবাহিত রোগে ভুগতো এলাকাবাসী। এদিক বিবেচনা করে এক মাষ্টার উন্নয়ন প্রকল্প গ্রহন করি আমরা যার ব্যয় ভার ইউনিয়নের ১% থেকে নির্বাহ করা হয়। বর্তমানে তাঁর ৪নং ওয়ার্ডে একটাও কাঁচা রাস্তা নেই বলেও জানান তিনি।
আশুলিয়ার দীর্ঘতম এই ড্রেণেজ সিস্টেমের কাজ শেষ হলে চারাবাগে, আমতলা থেকে কুমকুমারী হয়ে দোসাইদ সংযোগ সড়ক পর্যন্ত জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বার্তাবাজার/পি