“দোকান-শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ”

করোনা ভাইরাস সংকটের চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে আগের নির্দেশনা কিছুটা সংশোধন করে দোকান ও শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলার রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

তিনি বলেন, চলমান সংকট মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমাদের বর্তমান কার্যক্রম অব্যাহত রাখতে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) সেই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া বর্তমান অবস্থাটা আরো এক সপ্তাহ বর্ধিত করা হয়েছে।

তিনি আরো বলেন, এময় শপিংমল দোকানপাট সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। বিভিনন দিক বিবেচনা করে দোকানপাট-শপিংমল খোলো রাখতে হচ্ছে। কারণ ব্যবসায়ে তাদের বড় ধরনের বিষয় রয়েছে। এর আগে মার্কেট ৯টা পর্যন্ত খোলা থাকছে, সেটা এক ঘণ্টা কমে রাত ৮টা পর্যন্ত হবে। এসময় অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকান পরিচালোনা করতে হবে।

উল্লেখ্য, দোকান মালিকদের দাবির কথা বিবেচনা করে চলমান কঠোর লকডাউন শিথিল করে গত রোববার (২৫ এপ্রিল) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরে গতকাল রোববার (২৫ এপ্রিল) পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, দোকানপাট ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর