সিরাজগঞ্জে সেভেন স্টার সিমেন্ট কারখানায় আগুন

সিরাজগঞ্জে সেভেন স্টার সিমেন্ট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিসিক এলাকার সেভেন স্টার সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক মুঠোফোনে বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। দ্রুত আগুন নেভানো সম্ভব হবে। তবে কারখানার ভেতরে কোনো শ্রমিক নেই বলে জানা গেছে৷

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর