আশুলিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ

ঢাকার সাভারের আশুলিয়ায় কৃষকের জমির ধান কেটে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর এলাকায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর উপস্থিতিতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ এক কৃষকের ক্ষেতের ধান কেটে দেয়।

এসময় সাংবাদিকদের কাছে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিট কৃষকের ধান কেটে মাড়াই করে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের শ্রীপুর এলাকায় ছাত্রলীগের স্থানীয় ইউনিট এক কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে। এধরণের কাজ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ প্রমুখসহ স্থানীয় ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

এদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সোমবার ইয়ারপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামের এক কৃষকের দু’বিঘা ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকার ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ মঈনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ সহ আশুলিয়া থানা যুবলীগের অন্তর্গত পাঁচটি ইউনিয়ন যুবলীগ এর নেতৃবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর