সিরাজগঞ্জে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক ইটভাটা শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ইটভাটা শ্রমিক খোকা মোল্লা (৬৫) ওই উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত পরান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ এপ্রিল) ভোরে ব্রজবালা নেদুরপাড়া ডোবারপাড়ে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পথচারীরা ওই শ্রমিককে মৃতদেহ দেখতে পায়। স্থানীয়দের ধারণা পারবারিক মনমালিন্যের জেরধরে গত রোববার রাত থেকেই সে নিরুদ্দেশ ছিল। আর সকালে তার ঝুলন্ত লাশ পেল পরিবার।

পরে শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর