মহামারি করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির কারণে গত বারের ন্যায় এবারো ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করা যাবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সাথে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ঈদুল ফিতরের নামাজের জামাত আদায় সংক্রান্ত জরুরি এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যেও বিধিনিষেধ হিসেবে ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে।
সেই কঠোর লকডাউনের মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।
পরে সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় চলমান পরিস্থিতি বিবেচনায় লকডাউনের ‘বিধিনিষেধ’ আগামী সাত দিন বাড়িয়ে ৫ এপ্রিল পর্যন্ত করা হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম