জমি থেকে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিরন চৌধুরি (৫০) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছেন আখাউড়া থানা পুলিশ

সোমবার (২৬ এপ্রিল) সকাল সারে ১০ টার সময় উপজেলার আখাউড়া-আনোয়ারপুর সড়কের খালাজুরা নামক স্থানে ধানের জমি থেকে এই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেন পুলিশ।

নিহত হিরন চৌধুরী উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মৃত আব্দুল হেকিম চৌধুরীর ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন। তিনি এক ছেলে সন্তানের জনক।

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য কাজী ইউছুফ জানান, রবিবার ইফতারের পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হিরন চৌধুরি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও লাশটি হিরনের বলে শনাক্ত করেন পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের প্রেক্ষিতে পরবর্তীতে ময়না তদন্তের প্রতিবেদন পেয়ে জানানো হবে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর