মহামারি করোনা ভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরো ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই ‘বিধিনিষেধ’ আগামী ৫ মে পর্যন্ত বহাল থাকবে।
সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিমন্ত্রী এবং সভায় উপস্থিত একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যেও বিধিনিষেধ হিসেবে ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে।
সেই কঠোর লকডাউনের মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম