রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায়
রাজবাড়ীতে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও মোবাইল কোর্টের জরিমানা আদায় করেছে।
সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে রাজবাড়ী
শহরের ভবানীপুর মোড়, বাগমারা বাজার, ও চন্দনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৮৬০ এর ২৬৯ ধারায় স্বাস্থ্যবিধি না মানায় ৪ জন ব্যবসায়ীকে মোট ১৪০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় জনসাধারণের মাঝে কিছু হ্যান্ড স্যনিটাইজার মাস্ক বিতরণ করা হয়ে।
প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক। পেসকার আফতাব উদ্দিন ও শৃঙ্খলায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি