দেশে গত একদিনে করোনা ভাইরাসে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১৫০ জন। আর নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।
সোমবার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ২৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৬১ হাজার ৪৫২ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর এ প্রাণঘাতী ভাইরাসটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বার্তাবাজার/ই.এইচ.এম