আখাউড়া স্থলবন্দরে পণ্য পরিবহন চলাচল স্বাভাবিক

ভারতের করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে দু’দেশের যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বন্দর বন্ধের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন নিদের্শনা পাইনি। তবে সকাল থেকে দু’দেশের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। শুধু মাত্র পণ্যবাহী যানবাহনগুলো চলাচল করছে। আগামী দু’সপ্তাহ পর্যন্ত সীমান্ত বন্ধ থাকলেও এ সময় আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

জেলা সিভিল সার্জন ডা: মো: একরাম উল্লাহ জানান, সাধারণ মানুষের জন্য বন্দর বন্ধ করে দেয়া হলেও পণ্য পরিবহনের জন্য তা খোলা রয়েছে। আটকে পড়া নাগরিকদের বিশেষ ব্যবস্থায় ফেরার পাশাপাশি কোয়ান্টিনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পণ্যবাহী যানবাহনের চালকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে নেয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর