আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) কুমিল্লা সড়ক জোন,বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে ভ্যাকসিনই করোনার একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।
হেফাজত ইস্যুতে সেতুমন্ত্রী বলেন, হেফাজত তাদের কমিটি বিলুপ্ত করেছে। শুধু কমিটি বিলুপ্ত করলেই হবে না। সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে।
মহামারিকালীন সময়ে রাজনীতি না করে যার যার জায়গা থেকে জনগণের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মনে রাখবেন জীবিকার আগে জীবন,তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
কাদের বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার প্রচার করে যাচ্ছে, সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।
মহামারি করোনার এই সংকটময় পরিস্থিতিতে একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবীকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারকে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। শীঘ্রই সকল সংকটময় পরিস্থিতি থেকে আমারা বের হয়ে আসব।
বার্তাবাজার/ই.এইচ.এম