রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মাঝে বিনামুল্যে ধান কাটার রিপার যন্ত্র বিতরণ করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০ ইউনিয়নের ১৫ টি কৃষক গ্রুপের মাঝে প্রতিটি ১ লাখ ৮০ হাজার টাকা মুল্যের ১৫ টি ধান কাটা রিপার যন্ত্র বিনামুল্যে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, আয়েশা সিদ্দিকা, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী প্রমুখ।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি