সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নির্দেশে খাদ্য সামগ্রী পেল ২ শতাধিক দরিদ্র পরিবার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে ডোয়াইল ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী মাসুদ সুইটের পক্ষ থেকে ২ শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার মাজালিয়া বাজারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মেহেদী মাসুদের বাবা মোঃ মহসিন, গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসার অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, যুবলীগ নেতা মেহেদী হাসান লিটু, ছাত্রলীগ নেতা নাঈম হাসান, ফরিদুল ইসলাম জয়, সাহস প্রামানিক, বায়জিদ আহমেদ, আশিকুর রহমান, নিঝুম প্রামানিক প্রমুখ।

এসময় প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ, ছোলা, সাবান, মুড়ি, তেল দেয়া হয়।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর