খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বাজার থেকে এবং মিল মালিকদের কাছ থেকে সাড়ে ১১ লাখ টন সেদ্ধ ও আতপ চাল এবং সাড়ে ৬ লাখ টন ধান ক্রয় করবে সরকার।
সোমবার (২৬ এপ্রিল) আসন্ন বোরো সংগ্রহ কর্মসূচি উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
তিনি জানান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে।
সাধন চন্দ্র মজুমদার জানান, আগামী ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু করব আমরা।
খাদ্যমন্ত্রী বলেন, গত ২২ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। কতগুলো সিদ্ধান্ত অসম্পূর্ণ ও নীতিগত সমস্যা থাকয় সেদিন সংবাদ সম্মেলন করতে পারিনি। বোরোতে কৃষকদের ন্যায্যমূল্য দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন।’
বার্তাবাজার/ই.এইচ.এম