ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২ হাজার ৮০৬ জন।
সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।
ভারতে করোনা আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৯৬ হাজার ৬৪০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ২৮ লাখ ১৪ হাজার ৫৪৪ জন।
দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ। আর মারা যাওয়ার হার ১ শতাংশ।
সে দেশে এখন করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮ হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
এদিকে করোনায় বেসামাল দেশটি। লাফিয়ে লাফিয়ে বাড়তেই আছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অনেক মানুষ। বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ বিভিন্ন দেশ। এরইমধ্যে অক্সিজেনসহ বিভিন্ন মেডিকেল সামগ্রী পাঠিয়েছে ব্রিটিশ সরকার।
বার্তাবাজার/ই.এইচ.এম