২ মামলায় মামুনুলের ২০ দিনের রিমান্ড চায় পুলিশ

রাজধানীর মোহাম্মদপুর ভাঙচুরের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে সোমবার (২৬ এপ্রিল) আদালতে তোলা হবে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে। এদিন মতিঝিল ও পল্টন থানার পৃথক ২ মামলায় তার ১০ দিন করে রিমান্ড চাইবে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ মামুনুলের গ্রেফতার ও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

জানা যায়, মোহাম্মদপুর থানায় করা চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের ১৯ এপ্রিল সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাতদিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে হাজির করা হবে।

১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর